Tuesday, February 1, 2011

মার্জিন ঋণ নির্ধারণ করবে মার্চেন্ট ব্যাংকঃ এসইসি


মার্জিন ঋণ নির্ধারণের ক্ষেত্রে কোনো ধরণের হস্তপে করবে না পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিউিরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এ ব্যাপারে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো নিজেদের মধ্যে আলোচনার মাধ্যমে খসড়া নীতিমালা প্রণয়ন করে আগামী ১০ ফেব্রুয়ারির মধ্যে কমিশনে জমা দিবেন। কমিশনের নির্দেশনা অনুযায়ী মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো গ্রাহকদের মার্জিন ঋণ প্রদানের হার নির্ধারণ করবে। মঙ্গলবার এসইসিতে এক আলোচনা সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। কমিশনের মূখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এসব তথ্য জানান।

সাইফুর রহমান বলেন, মার্জিন ঋণের নীতিমালা তৈরির ব্যাপারে মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলোকে নিুোক্ত বিষয়গুলোর ওপর নজর রাখতে হবে। তাহলো গ্রাহকদের হিসাবে রতি সিকিউরিটিজের মূল্যায়ন পদ্ধতি, জোরপূর্বক শেয়ার বিক্রির েেত্র প্রযোজ্য নিয়মাবলীতে এসইসির নীতিমালা অনুসরণ এবং মার্চেন্ট ব্যাংক ও ব্রোকারেজ হাউসগুলো ছয় মাস অন্তর অন্তর তাদের নির্ধারিত মার্জিন ঋণের হার পরিবর্তন করতে পারবে। তবে এ েেত্র জানুয়ারির প্রথম কর্মদিবস ও জুলাইয়ের প্রথম কার্যদিবস থেকে কার্যকর হবে। একইসঙ্গে ডিএসই ও সিএসই তাদের সদস্য স্টক ব্রোকারদের কাছ থেকে মার্জিন ঋণ সংক্রান্ত তথ্য সংগ্রহ করে তা প্রতি মাসের নির্ধারিত সময়ে এসইসিতে প্রদান করবে। এ ছাড়া মার্চেন্ট ব্যাংকগুলো একই সময়ে সরাসরি এসইসিতে তাদের তথ্য প্রদান করবে।

সাইফুর রহমান আরও বলেন, স্বশাসিত প্রতিষ্ঠান হিসেবে (এসআরও) স্টক এক্সচেঞ্জগুলো এখন থেকে বাজার পরিস্থিতি অনুযায়ী কোনো প্রতিষ্ঠানের লেনদেন স্থগিত, বা যেকোনো ধরণের শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করতে পারবে। তবে বিষয়টি তাৎণিকভাবে এসইসিকে অবহিত করতে হবে।

এসইসির মূখপাত্র বলেন, পুঁজিবাজারের সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন পরে পরমার্শ অনুযায়ী এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। এ ছাড়া দুই স্টক এক্সচেঞ্জ যাতে এসআরও হিসেবে কার্যকর ভূমিকা পালন করতে পারে সে লে এই সিদ্ধান্তগুলো নেওয়া হয়েছে। এতে বাজার স্বাভাবিক গতিতে চলবে বলেও তিনি আশা করেন।

সভায় অন্যের মধ্যে এসইসির চেয়ারম্যান জিয়াউল হক খোন্দকার, নির্বাহী পরিচালক ফরহাদ আহমেদ, তারিকুজ্জামান, সাইফুর রহমান, ডিএসইর প্রেসিডেন্ট শাকিল রিজভী, সিএসইর  প্রেসিডেন্ট ফকর উদ্দিন আলী আহমেদ ও মার্চেন্ট ব্যাংকার্স অ্যাসোসিয়েশনের সভাপতি শেখ মর্তুজা আহমেদ উপস্থিত ছিলেন।

No comments:

Post a Comment