Showing posts with label EPS ও NAV।. Show all posts
Showing posts with label EPS ও NAV।. Show all posts

Thursday, October 29, 2020

এক নজরে ৩০ কোম্পানির লভ্যাংশ ঘোষণা | Outlook Bangla

এক নজরে ৩০ কোম্পানির লভ্যাংশ ঘোষণা | Outlook Bangla: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি কোম্পানি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। এর মধ্যে শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বেশ কয়েকটি কোম্পানির পরিচালনা পর্ষদ। বুধবার (২৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডি�%A...


এক নজরে ৩০ কোম্পানি লভ্যাংশ ঘোষণা 
স্টাফ রিপোর্টার, আউটলুকবাংলা ডট কম: পুঁজিবাজারে তালিকাভুক্ত ৩০টি কোম্পানি শেয়ারহোল্ডারদের লভ্যাংশ সংক্রান্ত তথ্য জানিয়েছে। এর মধ্যে শেয়ারহোল্ডারদের কোনো ধরনের লভ্যাংশ না দেয়ার সিদ্ধান্ত নিয়েছে বেশ কয়েকটি কোম্পানির পরিচালনা পর্ষদ। বুধবার (২৮ অক্টোবর) ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) মাধ্যমে কোম্পানিগুলো এ সংক্রান্ত তথ্য প্রকাশ করেছে। ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) সূত্রে এ তথ্য জানা গেছে।

নিউ লাইন ক্লোথিংসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি নিউ লাইন ক্লোথিংস লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ আর ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ১৪ পয়সা। গত ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২৩ টাকা ৮৩ পয়সা। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে আগামী ২৪ ডিসেম্বর সকাল সাড়ে ১০ টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

কুইন সাউথ টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কুইন সাউথ টেক্সটাইল লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৬ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৮ শতাংশ নগদ ও ৮ শতাংশ বোনাস লভ্যাংশ। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৯৬ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৬২ পয়সা। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

এসকে ট্রিমসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি এসকে ট্রিমস অ্যান্ড ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) ১ টাকা ৮২ পয়সা। গত ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৩ টাকা ৮০ পয়সা। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে আগামী ২৪ ডিসেম্বর সকাল ১০ টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

ইন্ট্রাকো‘র লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইন্ট্রাকো রিফুয়েলিং স্টেশন লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৫৫ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ২৮ পয়সা। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৩ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। ওদিন সকাল সাড়ে ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

রিং শাইন টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি রিং শাইন টেক্সটাইল লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে নগদ ১ শতাংশ বোনাস ১ শতাংশ। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) ২৯ পয়সা। গত ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ১৭ টাকা ৩৯ পয়সা। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে আগামী ২৬ ডিসেম্বর বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২২ নভেম্বর।

ইউনাইটেড পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ইউনাইটেড পাওয়ার জেনারেশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১৫৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১৪৫ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১১ টাকা ২৬ পয়সা। আগের বছর একই সময় যা ছিল ১৪ টাকা ৬২ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৬ টাকা ৬৪ পয়সা। আগের বছর যা ছিল ৫৭ টাকা ৯ পয়সা। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২০ ডিসেম্বর কোম্পানিটির ১৩ তম বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩০ নভেম্বর।

সিমটেক্স ইন্ডাস্ট্রিজের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সিমটেক্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৫ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি আয় (ইপিএস) ৫৬ পয়সা। গত ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি প্রকৃত সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ২১ টাকা। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের লক্ষ্যে আগামী ২৪ ডিসেম্বর সকাল ১১ টায় বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৫ নভেম্বর।

ইয়াকিন পলিমারের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইয়াকিন পলিমার লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১ টাকা ৭৪ পয়সা। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। ওদিন সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৬ ডিসেম্বর।

ওয়াটা কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওয়াটা কেমিক্যালস লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৩৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৮ টাকা ৫ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৫৯ টাকা ২ পয়সা। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। ওদিন সকাল সোয়া ১০টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

লভ্যাংশ ঘোষণা করেছে ইভেন্স টেক্সটাইল

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ইভেন্স টেক্সটাইল গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৫ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। বুধবার (২৮ অক্টোবর) অনুষ্ঠিত কোম্পানিটির পরিচালনা পর্ষদের বৈঠকে এই লভ্যাংশ অনুমোদন করা হয়। একই বৈঠকে গত ৩০ জুন, ২০২০ সমাপ্ত হিসাববছরের নিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদন করা হয়। আলোচিত বছরে কোম্পানিটি শেয়ার প্রতি সমন্বিত আয় (Consolidated EPS) ২০ পয়সা। আগের বছর সমন্বিত ইপিএস ছিল ১ টাকা ৮ পয়সা। গত ৩০ জুন তারিখে কোম্পানিটির শেয়ার প্রতি সমন্বিত সম্পদ মূল্য (এনএভিপিএস) ছিল ১৩ টাকা ৫২ পয়সা। আগের বছর এনএভিপিএস ছিল ১৪ টাকা ৮৪ পয়সা। আগামী ১৪ ডিসেম্বর দুপুর ৩টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

জেনেক্স ইনফোসিসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জেনেক্স ইনফোসিস লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। যার মধ্যে ১০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৪২ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৭ টাকা ৫০ পয়সা। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ৩০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন দুপুর ৩ টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

দেশ গার্মেন্টসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত দেশ গার্মেন্টস লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৩ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৪৩ পয়সা।কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২০ টাকা ১ পয়সা। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন দুপুর সোয়া ১২ টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

সাফকো স্পিনিংয়ের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

শেয়ারহোল্ডারদের কোন লভ্যাংশ দেয়নি পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি সাফকো স্পিনিং মিলস লিমিটেড। সমাপ্ত অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৫ টাকা ৬৯ পয়সা। গতবছর শেয়ার প্রতি লোকসান ছিল ৪৯ পয়সা। প্রতিষ্ঠানটির প্রকৃত শেয়ার প্রতি সম্পদমূল্য (এনএভিপিএস) হয়েছে ২১ টাকা ১৯ পয়সা। আগের বছর এনএভিপিএস ছিল ১৭ টাকা ২৩ পয়সা। আগামী ৬ ডিসেম্বর সকাল সাড়ে ১১টায় কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

ডরিন পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ডরিন পাওয়ার জেনারেশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ১০ শতাংশ নগদ এবং ১০ শতাংশ বোনাস লভ্যাংশ। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (কনসুলেটেড ইপিএস) করেছে ৬ টাকা ৮ পয়সা। গত বছর অর্থাৎ (২০১৮-১৯) কোম্পানিটির ইপিএস হয়েছিল ৭ টাকা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (কনসুলেটেড এনএভিপিএস) হয়েছে ৪৪ টাকা ৬৮ পয়সা। আগের বছর একই সময়ে যা ছিল ৩৯ টাকা ১০ পয়সা। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৮ ডিসেম্বর জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। ওদিন সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৬ নভেম্বর।

অ্যাডভান্ট ফার্মার লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত ওষুধ খাতের কোম্পানি অ্যাডভান্টা ফার্মা লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ১ টাকা ৪১ পয়সা। গত বছর অর্থাৎ (২০১৮-১৯) অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৯১ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৫০ পয়সা। গতবছর ছিল ১৩ টাকা ৫০ পয়সা। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। ওইদিন সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।


খুলনা পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি খুলনা পাওয়ার লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৩৪ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩ টাকা ৪০ পয়সা। গত বছর অর্থাৎ (২০১৮-১৯) কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩  টাকা ৫০ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪ টাকা ৬০ পয়সা। আগের বছর যা ছিল ২৫ টাকা ২০ পয়সা। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৩ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। ওদিন সকাল ১১ টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে।। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর। 

প্যারামাউন্ট টেক্সটাইলের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত প্যারামাউন্ট টেক্সটাইল লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে নগদ ১৫ শতাংশ এবং বোনাস লভ্যাংশ ৫ শতাংশ। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৪ টাকা ৪৬ পয়সা। গত বছর অর্থাৎ (২০১৮-১৯) অর্থবছরে কোম্পানিটির ইপিএস হয়েছিল ৩ টাকা ৪ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ২৪ টাকা ২৬ পয়সা। গতবছর ছিল ২২ টাকা ১৭ পয়সা। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১২ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। ওদিন সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

শাহজিবাজার পাওয়ারের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ৩০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ২৮ শতাংশ নগদ এবং ২ শতাংশ বোনাস লভ্যাংশ। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৪ টাকা ৪৭ পয়সা। গত বছর অর্থাৎ (২০১৮-১৯) কোম্পানিটির ইপিএস হয়েছিল ৪ টাকা ২৩ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৩৪ টাকা ৯৪ পয়সা। আগের বছর যা ছিল ৩৩ টাকা ২২ পয়সা। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৫ জানুয়ারি কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। এদিন সকাল সাড়ে ১০ টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ৩ ডিসেম্বর। 

স্ট্যান্ডার্ড সিরামিকসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্ট্যান্ডার্ড সিরামিকস ইন্ড্রাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) করেছে ৬ টাকা ৩২ পয়সা। গত বছর অর্থাৎ (২০১৮-১৯) কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৫৬ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৯ টাকা ৫৬ পয়সা। আগের বছর যা ছিল ১৬ টাকা ৩৭ পয়সা। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। ওদিন সকাল সাড়ে ১১ টায় ভার্চুয়াল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

প্যাসিফিক ডেনিমসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি প্যাসিফিক ডেনিমস লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৫৪ পয়সা। গত বছর অর্থাৎ (২০১৮-১৯) কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ৩০ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৪ টাকা ৬৪ পয়সা। আগের বছরে যা ছিল ১৬ টাকা ৮ পয়সা। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৫ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। ওদিন সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

লভ্যাংশ ঘোষণা করেছে বিডি অটোকারস

পুঁজিবাজারের তালিকাভুক্ত কোম্পানি বাংলাদেশ অটোকারস লিমিটেড গত ৩০ জুন ২০২০ সমাপ্ত হিসাববছরের জন্য ৩ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৩৪ পয়সা। গতবছর একই সময়ে ইপিএস ছিল ১ টাকা ৫৩ পয়সা। ৩০ জুন, ২০২০ সমাপ্ত অর্থবছর শেষে শেয়ার প্রতি সম্পদ মূল্য (এনএভি) দাঁড়িয়েছে ৬ টাকা ৭৯ পয়সা। গতবছর ছিল ৭ টাকা ৪৪ পয়সা। আগামী ২০ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হবে। সেদিন সকাল ১১টায় ডিজিটাল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৮ নভেম্বর।

স্যালভো কেমিক্যলের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্যালভো কেমিক্যাল লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ লভ্যাংশ।
সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩০ পয়সা। গত বছর অর্থাৎ (২০১৮-১৯) কোম্পানিটির ইপিএস হয়েছিল ৬১পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ৪৬  পয়সা। গত অর্থ বছরে যা ছিল ১২ টাকা ১৫ পয়সা। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। ওদিন সকাল ১০টায় এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ২৩ নভেম্বর।

সায়হাম টেক্সটাইলের লভ্যাংশ সংক্রান্ত ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি সায়হাম টেক্সটাইল মিলস লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) করেছে ৮৬ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪১ টাকা ৬৬ পয়সা।কোম্পানিটির বার্ষিক সাধারণ সভা (এজিএম) আগামী ৩০ ডিসেম্বর দুপুরর আড়াইটায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। লভ্যাংশ দেওয়ার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

এমএল ডায়িংয়ের লভ্যাংশ ঘোষণা

শেয়ারহোল্ডারদের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে পুঁজিবাজারে তালিকাভুক্ত বস্ত্র খাতের প্রতিষ্ঠান এমএল ডায়িং লিমিটেড। এরমধ্যে নগদ লভ্যাংশ ৫ শতাংশ এবং বোনাস লভ্যাংশ ৫ শতাংশ। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) হয়েছে ৯১ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৬ টাকা ৩৯ পয়সা। আগামী ২৯ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। ওদিন সকাল সাড়ে ১১টায় এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

শাশা ডেনিমসের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি শাশা ডেনিমস লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৫ শতাংশ ক্যাশ ও ৫ শতাংশ স্টক। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ২ টাকা ১৫ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ৪৩ টাকা ৪৮ পয়সা। কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম)আগামী ২০ ডিসেম্বর সকালে সাড়ে ১০টায় ভার্চুয়াল প্লাটফর্মে অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

ফার কেমিক্যালের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি ফার কেমিক্যালস লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই নগদ। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ৩৩ পয়সা। গত বছর অর্থাৎ (২০১৮-১৯) কোম্পানিটির ইপিএস হয়েছিল ৯৬ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৩ টাকা ৯৬ পয়সা।  আগের বছর যা ছিল ১৫ টাকা। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২২ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। ওদিন দুপুর সাড়ে ১২টায় কুমিল্লার জমজম হোটেল এন্ড রেস্টুরেন্টে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

খান ব্রাদার্সের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত খান ব্রাদার্স পিপি ওভেন ব্যাগ ইন্ডাস্ট্রিজ লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ২ শতাংশ নগদ লভ্যাংশ ঘোষণা করেছে। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান হয়েছে ৯ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১২ টাকা ৫৫ পয়সা। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। ওদিন সকাল সাড়ে ১০টায় ভার্চুয়াল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

নুরানী ডাইংয়ের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত নুরানী ডাইং লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর পুরোটাই বোনাস। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) করেছে ৪১ পয়সা। গত বছর অর্থাৎ (২০১৮-১৯) কোম্পানিটির ইপিএস হয়েছিল ১ টাকা ১৮ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১১ টাকা ২৩  পয়সা। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ২৪ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। ওদিন সকাল ১১টায় এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৭ নভেম্বর।

কোন লভ্যাংশ দেবে না জুট স্পিনার্স

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি জুট স্পিনার্স লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য কোন লভ্যাংশ না দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি লোকসান (ইপিএস) করেছে ৪৫ টাকা ৪৩ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য লোকসান (এনএভিপিএস) হয়েছে ৩৪৮ টাকা ৯৯ পয়সা। কোম্পানিটি পরবর্তীতে বার্ষিক সাধারণ সভার তারিখ ঘোষণা করবে। লভ্যাংশ দেওয়ার জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।

বিডিকম অনলাইনের লভ্যাংশ ঘোষণা

পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি বিডিকম অনলাইন লিমিটেড গত ৩০ জুন ২০২০ তারিখে সমাপ্ত হিসাববছরের জন্য ১০ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এরমধ্যে ৫ শতাংশ নগদ এবং ৫ শতাংশ বোনাস লভ্যাংশ। সর্বশেষ অর্থবছরে (২০১৯-২০২০) কোম্পানিটির শেয়ার প্রতি আয় (ইপিএস) করেছে ১ টাকা ১৫ পয়সা। কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) হয়েছে ১৫ টাকা ৬৯ পয়সা। শেয়ারহোল্ডারদের সর্বসম্মতিক্রমে লভ্যাংশ অনুমোদনের জন্য আগামী ১৭ ডিসেম্বর কোম্পানিটির বার্ষিক সাধারণ সভার (এজিএম) তারিখ নির্ধারণ করা হয়েছে। ওদিন সকাল ১১টায় ভার্চুয়াল প্লাটফর্মে এজিএম অনুষ্ঠিত হবে। এর জন্য রেকর্ড তারিখ নির্ধারণ করা হয়েছে ১৯ নভেম্বর।