অর্থনৈতিক রিপোর্টার: আগামী অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)। দেশের প্রধান এই স্টক এক্সচেঞ্জের চেয়ারম্যান মো. ইউনুছুর রহমান এক বিবৃতিতে বলেছেন, প্রস্তাবিত বাজেট যুগান্তকারী, অভূতপূর্ব, ব্যবসাবান্ধব ও সাধারণ বিনিয়োগকারীদের অনুকূল।
ডিএসই চেয়ারম্যান মো. ইউনুছুর রহমান “অর্থনৈতিক উত্তরণ ও ভবিষ্যত পথপরিক্রমা” শিরোনামের ৫ লাখ ৬৮ হাজার কোটি টাকার বাজেট পেশ করায় অর্থমন্ত্রী ও সরকারকে অভিনন্দন জানিয়েছেন।
এক বিবৃতিতে তিনি বলেন, ডিএসই মনে করে এই বাজেট যুগান্তকারী, অভূতপূর্ব, ব্যবসাবান্ধব ও সাধারণ বিনিয়োগকারীদের অনুকূল বাজেট। দেশের অর্থনীতিকে গতিশীল করতে প্রস্তাবিত বাজেটে সরকারের অর্জন ও উদ্ভুত বর্তমান পরিস্থিতির সমন্বয়ে টেকসই ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে ২০২০-২১ অর্থবছরে উন্নয়নমূলক ও ব্যবসাবান্ধব যে সু-পরিকল্পিত কর্মপন্থা ও ব্যবস্থাপনা কৌশল প্রস্তাব করা হয়েছে, সে জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ মাননীয় অর্থমন্ত্রীর নিকট কৃতজ্ঞ।
বিনিয়োগকারীদের প্রত্যাশা অনুযায়ী, ২০২০-২১ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে দেশের পুঁজিবাজারের জন্য একগুচ্ছ প্রণোদনা প্রদান করে বিনিয়োগকারীদের প্রত্যাশার সাথে প্রাপ্তির সমন্বয়ের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ অর্থমন্ত্রীকে আবারও অভিনন্দন জানাচ্ছে। পুঁজিবাজারের সম্প্রসারণ এবং গতিশীলতা আনয়নের লক্ষ্যে অর্থমন্ত্রীকে ডিএসই আবারো আন্তরিক অভিনন্দন ও ধন্যবাদ জানাচ্ছে।
ডিএসইর দৃষ্টিতে পুঁজিবাজারের উন্নয়ন ও বিনিয়োগকারীদের স্বার্থে প্রস্তাবিত বাজেটে প্রণোদনাসমূহ:
বন্ড মার্কেটকে শক্তিশালীকরণের মাধ্যমে শিল্পায়নের জন্য ব্যাংক নির্ভরতা কমানো, মানসম্পন্ন আইপিও বাড়াতে বহুজাতিক ও সরকারি মালিকানাধীন কোম্পানি তালিকাভুক্তির উদ্যোগ নেয়া, তালিকাভুক্ত কোম্পানিসমূহের প্রদেয় লভ্যাংশের ৫০ শতাংশ নগদে প্রদান বাধ্যতামূলক, বাজেটে অপ্রর্দশিত টাকা শেয়ারবাজারে বিনিয়োগের সুযোগ, পুঁজিবাজারে তালিকাভুক্ত কোম্পানি হতে প্রাপ্ত লভ্যাংশের ওপর দ্বৈত কর পরিহারসহ বিভিন্ন প্রণোদনার জন্য ডিএসই বিশেষভাবে অভিনন্দন জানাচ্ছে এবং আশা করছে সরকারের ইতিবাচক মনোভাবের ফলে ক্রমবিকাশমান পুঁজিবাজার আরো গতিশীল হবে৷
x

No comments:
Post a Comment