ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারের দর অস্বাভাবিকভাবে বেড়ে যাওয়ায় ১৫ মিনিটের জন্য লেনদেন স্থগিত করা হয়। দর বৃদ্ধি ঠেকাতে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) এ সিদ্ধান্ত নেয়। পরবর্তীতে আবারও লেনদেন চালু হয়। এর আগে ১৯ আগস্ট এ কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়ার বিষয়টি তদন্তের জন্য দুই স্টক এক্সচেঞ্জকে চিঠি দিয়েছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)।
এ ব্যাপারে ডিএসই’র প্রধান নির্বাহী কর্মকর্তা সতীপতি মৈত্র জানান, ইস্টার্ন হাউজিং লিমিটেডের শেয়ার অস্বাভাবিক ঊর্ধ্বগতি দেখে ডিএসই লেনদেন স্থগিত করার নির্দেশ দেয়া হয়েছিল। পরে তা আবারও চালু করে দেয়া হয়। জানা গেছে, বাজার শুরুর এক ঘণ্টার মধ্যে ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়ে যাওয়ায় হঠাৎ ১১টা ১২ মিনিটে লেনদেন স্থগিত করা হয়। একই সঙ্গে শেয়ার মূল্য বাড়ার কারণ জানতে চেয়েছে ডিএসই। তবে এর ১৫ মিনিট পর ১১টা ২৭ মিনিটে আবারও ইস্টার্ন হাউজিংয়ের শেয়ার লেনদেন চালু করে দেওয়া হয়। তবে এ কোম্পানির শেয়ার মূল্য গতকাল ৮৩ টাকা ৫০ পয়সা বেড়ে ১ হাজার ৩২০ টাকায় লেনদেন হয়েছে। মোট লেনদেন হয়েছে ১৪ কোটি টাকা।
এর আগে ১৯ আগস্ট এ কোম্পানির শেয়ারের দর অস্বাভাবিকভাবে বাড়ার বিষয়টি তদন্তের জন্য দুই স্টক এক্সচেঞ্জকে চিঠি দিয়েছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। এসইসি’র সার্ভিল্যান্স বিভাগ (বাজার তদারকি) থেকে এ বিষয়টি তদন্তের জন্য ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) ও চিটাগাং স্টক এক্সচেঞ্জকে (সিএসই) চিঠি দেয়া হয়েছে। আগামী ৩১ আগস্টের মধ্যে এসইসিতে এ সংক্রান্ত তদন্ত রিপোর্ট জমা দিতে বলা হয়েছে।
এমএম মাসুদ

No comments:
Post a Comment