স্টাফ রিপোর্টার: বাজেট ঘোষণার পরবর্তী প্রথম কার্যদিবসের মেতা দ্বিতীয় দিনেও সূচকের পতন হয়েছে পুঁজিবাজারে। প্রস্তাবিত বাজেটে পুঁজিবাজারে শর্তসাপেক্ষে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের সুযোগ দেয়া হলেও অন্যান্য খাতে শর্তহীন বিনিয়োগের সুযোগ দেয়া হয়েছে। এতে অপ্রদর্শিত অর্থ বিনিয়োগের জন্য পুঁজিবাজার কম আকর্ষণীয় হিসেবে গণ্য হবে। তালিকাভুক্ত ও অতালিকাভুক্ত কোম্পানির মধ্যকার কর ব্যবধান কমানোর ফলে পুঁজিবাজারে ভালো কোম্পানির তালিকাভুক্তি নিশ্চিতে নিয়ন্ত্রক সংস্থা ও স্টক এক্সচেঞ্জের উদ্যোগ বাধাগ্রস্ত হবে। বাজেটে বিনিয়োগকারীদের প্রত্যাশার প্রতিফলন না হওয়ার পাশাপাশি দেশে করোনা ভাইরাসে আক্রান্ত ও মৃতের সংখ্যা বাড়ার বিষয়টি বিনিয়োগকারীদের বিচলিত করে তুলেছে। এ কারণেই পুঁজিবাজারে দরপতন হয়েছে বলে মনে করছেন বিশ্লেষকরা।
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) সোমবার মূল্য সূচকের পতনে লেনদেন শেষ হয়েছে। তবে ডিএসইতে টাকার অংকে কিছুটা লেনদেন বেড়েছে। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) একই চিত্রে লেনদেন শেষ হয়েছে।
বাজার পর্যালোচনায় দেখা গেছে, সোমবার ডিএসই প্রধান সূচক ৫ পয়েন্ট কমে ৩ হাজার ৯৫৮ পয়েন্টে এবং ডিএসই ৩০ সূচক ৪ পয়েন্ট কমে ১ হাজার ৩২৪ পয়েন্টে অবস্থান করছে। এছাড়া ডিএসইএস বা শরিয়াহ সূচক দশমিক ১ পয়েন্ট কমেছে। দিনভর লেনদেন হওয়া ২৬২টি কোম্পানি ও মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে দর বেড়েছে ৭টির, দর কমেছে ৩৪টির এবং দর অপরিবর্তীত রয়েছে ২২১টির। ডিএসইতে ৬১ কোটি ৫৪ লাখ টাকার শেয়ার ও ইউনিটের লেনদেন হয়েছে। যা আগের দিন থেকে ৭ কোটি ৬৫ লাখ টাকা বেশি। আগের দিন লেনদেন হয়েছিল ৫৩ কোটি ৮৮ লাখ টাকার।
এদিকে চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও (সিএসই) সূচকের উত্থানে লেনদেন শেষ হয়েছে। সার্বিক সূচক সিএএসপিআই ২০ পয়েন্ট কমে দাঁড়িয়েছে ১১ হাজার ২৩৮ পয়েন্টে। সিএসইতে ৮৬টি প্রতিষ্ঠানের শেয়ার লেনদেন হয়েছে। তার মধ্যে ১১টির দর বেড়েছে, কমেছে ২২টির। আর ৫৩টির দর অপরিবর্তিত রয়েছে।

No comments:
Post a Comment