![]() |
| অর্থমন্ত্রী কর্তৃক ঘোষিত ৮টি কোম্পানির শেয়ার ছাড়ার সিদ্ধান্তকে অভিনন্দন ও কৃতজ্ঞতা জানিয়ে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে ডিএসই প্রেসিডেন্ট শাকিল রিজভী বক্তব্য রাখেন। এ সময় ডিএসই‘র ভাইস প্রেসিডেন্ট রফিকুল ইসলাম এবং পরিচালনা পর্ষদের সদস্য ও সাবেক প্রেসিডেন্ট রকিবুর রহমান উপস্থিত ছিলেন |
সরবরাহ বাড়ানোর জন্য আগামী ২০ দিনের মধ্যে ৮টি রাষ্ট্রায়াত্ত্ব কোম্পানির শেয়ার বাজারে ছাড়া হবে অর্থমন্ত্রীর এই ঘোষনাকে স্বাগত জানিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই)।
মঙ্গলবার ডিএসইর সভাপতি শাকিল রিজভী এক সংবাদ সম্মেলনের মাধ্যমে অর্থমন্ত্রীর ঘোষনাকে স্বাগত জানান। এ সময় আরও উপস্থিত ছিলেন, ডিএসইর সহ-সভাপতি রফিকুল ইসলাম, সাবেক সভাপতি রকিবুর রহমান প্রমুখ।
ডিএসই সভাপতি বলেন, বাজারে শেয়ার সরররাহ বৃদ্ধির জন্য আমাদের দীর্ঘদিনের প্রচেষ্টায় সাড়া দেয়ায় সরকারের কাছে কৃতজ্ঞতা প্রকাশ করছি। বাজারে নতুন শেয়ারের সরবরাহ বিনিয়োগকারীদের চাহিদা পূরনের পাশাপাশি পুঁজিবাজার আরও টেকসই ও গতিশীল হবে। এতে করে মৌলভিত্তি সম্পন্ন শেয়ারের সরবরাহ বৃদ্ধি হবে এবং বাজার স্থিতিশীল হবে।
শাকিল বিজভী বলেন, সরকারের কাছে ৫১ শতাংশ শেয়ার না থকলে নিয়ন্ত্রণ ক্ষমতা চলে যাবে এটা ঠিক নয়। পৃথিবীর অনেক দেশে ১০ থেকে ২০ শতাংশ শেয়ার রেখেও কোম্পানির নিয়ন্ত্রণ সরকারের হাতে রযেছে। সরকার এসব কোম্পানির শেয়ার ছেড়ে বাজার থেকে অর্থ সংগ্রহ করতে পারে এবং কোম্পানির জবাবদিহিতা বাড়বে।
ডিএসইর সাবেক সভাপতি রকিবুর রহমান বলেন, পুঁজিবাজার বিভিন্ন আদেশ নির্দেশ জারি করে বাজার নিয়ন্ত্রণ করা যায় না। তিনি বলেন, বর্তমানে বাজারে অধিকাংশ কোম্পানির শেয়ার অতিমূল্যায়িত হওয়ার কারণে বাজার ঝুকিপূর্ণ হয়ে পড়ছে।
ভুল পদ্ধদিতে ডিএসইর সূচক গণনা করা হয় এমন এক প্রশ্নের জবাবে ডিএসই সভাপতি বলেন, সূচক বাড়িয়ে কিংবা কমিয়ে হিসাব করলে ডিএসইর কোনো লাভ লোকসান নেই। আমরা ১৯৯৮ সাল থেকে সঠিক নিয়মেই সূচক গণনা করে আসছি। এর মধ্যে আমাদের কিছু ভুল হতে পারে। বিষয়টি দেখার জন্য আমরা একটি কমিটি গঠন করে দিয়েছি এবং কমিটি কাজ করছে।
গত রোববার অর্থমন্ত্রী সরকারী মালিকানা ৮টি কোম্পানির শেয়ার আগামী ২০ দিনের মধ্যে বাজারে ছাড়ার ঘোষণা দেয়। গত সোমবার প্রধানমন্ত্রী বিষয়টিকে অনুমোদন করেন। কোম্পানিগুলো হলো ঢাকা বিদ্যুৎ বিতরণ কোম্পানি (ডেসকো), পাওয়ার গ্রিড কোম্পানি বাংলাদেশ লিমিটেড (পিজিসিবি), যমুনা অয়েল, পদ্মা অয়েল, মেঘনা প্রেট্রোলিয়াম, তিতাস গ্যাস, বাংলাদেশে শিপিং করপোরেশন (বিএসসি), ন্যাশনাল টিউব, রূপালী ব্যাংক, এটলাস বাংলাদেশ, ইর্স্টান লুব্রিকেণ্টস, ইর্স্টান কেবলস, উসমানিয়া গ্লাস।

No comments:
Post a Comment