Monday, August 23, 2010

অভিহিত মূল্য পরিবর্তন করবে সন্ধানী ও পূরবী ইন্স্যুরেন্স

শেয়ারের অভিহিত মূল্য ১০০ টাকা থেকে ১০ টাকায় রূপান্তরের সিদ্ধান্ত নিয়েছে সন্ধানী লাইফ ইন্স্যুরেন্স কোম্পানি এবং পূরবী জেনারেল ইন্স্যুরেন্স কোম্পানি। গত শনিবার দুই কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এ সংক্রান্ত সিদ্ধান্ত নেওয়া হয়। গতকাল রোববার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ ঘোষণা দেওয়া হয়েছে। সন্ধানী লাইফ ইন্স্যুরেন্সের পরিচালনা পর্ষদের সভায় অভিহিত মূল্য পরিবর্তনের পাশাপাশি কোম্পানির অনুমোদিত মূলধন ২০ কোটি টাকা থেকে বাড়িয়ে ৫০ কোটি টাকা করার সিদ্ধান্ত নিয়েছে। সংশ্লিষ্ট নিয়ন্ত্রক সংস্থাগুলোর অনুমোদন পেলে এসব সিদ্ধান্ত কার্যকর হবে। এসব সিদ্ধান্ত অনুমোদনের জন্য আগামী ২৩ সেপ্টেম্বর সকাল ১০টায় রাজধানীর আগারগাঁওয়ের এলজিইডি মিলনায়তনে কোম্পানির বিশেষ সাধারণ সভা (ইজিএম) আহ্বান করা হয়েছে।

এমএম মাসুদ

No comments:

Post a Comment