Wednesday, January 15, 2014

একটি রাইট ও আইপিও অনুমোদ

অর্থনৈতিক রিপোর্টার: ব্র্যাক ব্যাংক লিমিটেডের অগ্রাধিকারমূলক শেয়ার বা রাইট শেয়ার ও শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাবে (আইপিও)  অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যাণ্ড এক্সচেঞ্জ কমিশন (বিএইসি)। কমিশনের ৫০৫ তম সভায় এই অনুমোদন দেয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। 

ব্র্যাক ব্যাংকের রাইট শেয়ার অনুমোদন 

কোম্পানিটি ২ টি সাধারণ শেয়ারের বিপরীতে ১টি রইট শেয়ার অর্থাৎ ২:১ অনুপাতে ইস্যু করতে পারবে। ২২ কোটি ১৬ লাখ ৫২ হাজার ২২৮ টি সাধারণ শেয়ার ১০ টাকা প্রিমিয়ামসহ ২০ টাকা মূল্যে বাজারে ছাড়ার অনুমোদন পেয়েছে। ৪৪৩ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৭৬০ টাকা বাজার থেকে উত্তোলন করে তা বিএসইসির নির্দেশ অনুযায়ী কোম্পানির মূলধন ভিত্তি শক্তিশালী করণে ব্যয় করা হবে। ‘এ’ ক্যাটাগরির এই ব্যাংক ২০০৭ সালে পুজিঁবাজারে তালিকাভুক্ত হয়। বর্তমানে এই ব্যাংকের শেয়ারের সংখ্যা হল ৪৪৩ কোটি ৩০ লাখ ৪৫ হাজার ৭৬টি। এর মধ্যে পরিচালকদের হাতে রয়েছে ৫০ শতাংশ, প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারীদের হাতে ৬.৬০ শতাংশ এবং সাধারণ বিেিনাগকারীদের হাতে আছে ৪৪ দশমিক ৪০ শতাংশ শেয়ার। এ কোম্পানির সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে এএএ কনসালটেন্ট অ্যান্ড ফিনানসিয়াল অ্যাডভাইজার লিমিটেড।

শাহজিবাজার পাওয়ারের আইপিও অনুমোদন 

শাহজিবাজার পাওয়ার কোম্পানি লিমিটেডের প্রাথমিক গণ প্রস্তাবে (আইপিও) অনুমোদন দিয়েছে নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যাণ্ড এক্সচেঞ্জ কমিশন (বিএইসি)। গতকাল কমিশনের ৫০৫ তম সভায় এই অনুমোদন দেওয়া হয়। বিএসইসি সূত্রে এ তথ্য জানা গেছে। বিএসইসি’র তথ্য অনুযায়ী, ১০ টাকা ফেস ভ্যালুর সঙ্গে ১৫ টাকা প্রিমিয়ামসহ অভিহিত মূল্য নির্ধারণ করা হয়েছে ২৫ টাকা। ১ কোটি ২৬ লাখ ৮০ হাজার শেয়ার বাজারে ইস্যু করার মাধ্যমে কোম্পানিটি বাজার থেকে ৩১ কোটি ৭০ লাখ টাকা সংগ্রহ করবে। আইপিওর মাধ্যমে সংগৃহীত অর্থে কোম্পানিটি ব্যাংক লোন পরিশোধ করবে। ৩১ মার্চ ২০১৩ সমাপ্ত বছরের আর্থিক প্রতিবেদন অনুযায়ী এই কোম্পানির শেয়ার প্রতি আয় বা ইপিএস হয়েছে দুই টাকা ৩২ পয়সা এবং শেয়ার প্রতি সম্পদ বা এনএভি ২৪ টাকা ৫৮ পয়সা। এ কোম্পানির সম্পদ ব্যবস্থাপকের দায়িত্ব পালন করছে এএএ কনসালটেন্ট অ্যান্ড ফিনানসিয়াল অ্যাডভাইজার লিমিটেড। 

No comments:

Post a Comment