Sunday, January 2, 2011

পুঁজিবাজার : ঊর্ধ্বমুখী দিয়েই বছরের প্রথম লেনদেন শুরু


দেশের প্রধান পুঁজিবাজার ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) নতুন বছরের প্রথম লেনদেন দিবস ঊর্ধ্বমুখীভাব দিয়ে শুরু হয়ে শেষ পর্যন্ত তা বজায় থাকে। গত বছরের শেষ লেনদেন দিবসেও ঊর্ধ্বমুখীভাব নিয়ে সর্বশেষ লেনদেন হয়েছিল। তারই ধারাবাহিকতায় ডিএসইতে গতকাল অধিকাংশ কোম্পানির শেয়ারের দর বৃদ্ধির পাশাপাশি বেড়েছে সূচক।
অন্যদিকে কমেছে মিউচ্যুয়াল ফান্ড ও ব্যাংকের শেয়ারের দর। তবে ব্যাংক ও মিউচ্যুয়াল ফান্ড খাতে লভ্যাংশ তুলে নেয়ার প্রভাবে এ দু‘টি খাতে সংশোধন হয়েছে বলে জানিয়েছেন বাজার বিশ্লেষকরা। তারা আরও বলেন, বছরের শুরুতেই অনেকগুলো কোম্পানির শেয়ার ও আইপিও পুঁজিবাজারে আসছে। তাই স্বাভাবিকভাবেই বাজারের আচারণ বরাবরই ভালো থাকবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন। তবে বিনিয়োগকারীদের বুঝে-শুনে বাজারে বিনিয়োগ কারার পরামর্শ দেন তারা।
এ ব্যাপারে ঢাকা স্টক এক্সচেঞ্জের সাবেক সভাপতি রাকিবুর রহমান সংবাদ’কে বলেন, বছরের শুরুতেই নতুন আইপিও বাজারে আসছে। এ খবরে বিনিয়োগকারীদের মনে আশার সঞ্চার হয়েছে। তাই তাদের মনে মুনাফা তুলে নেয়ার প্রবণতা না থাকায় বাজার ঊর্ধ্বমুখী হয়েছে। এছাড়া তিনি আরও বলেন, এ বছর হবে আইপিও’র বছর এবং যত বাধাই আসুক না কেন সরকারি শেয়ার আসতেই হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন। তবে বাজারের আচরণ যাই হোক, বিনিয়োগকারীরা বুঝে-শুনে বিনিয়োগ করবেন।
বাজার পর্যালোচনায় দেখা যায়, গতকাল সকাল থেকেই চাঙ্গা হয়ে ওঠে পুঁজিবাজার। সূচকের ঊর্ধ্বমুখী দিয়ে লেনদেন শুরু হয় এবং দিন শেষে কিছুটা নিম্নমুখী হয়ে লেনদেন শেষ হয়। গতকার ডিএসইতে সিমেন্ট, ইনস্যুরেন্স, ট্যানারি ও বস্ত্রখাতের অধিকাংশ শেয়ারের দর বেড়েছে। অন্যদিকে ব্যাংক, মিউচ্যুয়াল ফান্ড, খাদ্য ও অনুসঙ্গ খাতের বেশিরভাগ শেয়ারের  দর কমেছে। এছাড়া সিরামিক, জ্বালানি, আইটিসেবা ও বিবিধ খাতে মিশ্র অবস্থা দেখা গেছে। লেনদেন হওয়া ৩০টি ব্যাংকের মধ্যে ২৮টিরই দাম কমে। একই অবস্থা মিউচ্যুয়াল ফান্ডের েেত্রও। এদিন  লেনদেন হওয়া ৩১টি মিউচ্যুয়াল ফান্ডের মধ্যে ২৭টিরই দাম কমেছে।
গতকাল ডিএসইতে ১৬১২ কোটি  ৯৮ লাখ ৩৩ হাজার ১৬ টাকার ১২ কোটি ৬ লাখ ৯৯ হাজার ৬৬৬টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে, যা আগের দিনের চেয়ে ১৭০ কোটি ১২ লাখ টাকা কম। অন্যদিকে ডিএসইর সাধারণ মূল্যসূচক আগের দিনের চেয়ে ১৪.১৮ পয়েন্ট বেড়ে ৮৩০৪.৫৯ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই-২০ মূল্যসূচক আগের দিনের চেয়ে ৮.২৩ পয়েন্ট বেড়ে ৫২১৩.২১ পয়েন্টে দাঁড়িয়েছে।
গতকাল ডিএসইতে ২৪৬টি কোম্পানি লেনদেন হয়েছে।  এর মধ্যে দর বেড়েছে ১৩৭টির, কমেছে ১০৫টির এবং অপরিবর্তিত রয়েছে ২টির। ডিএসইতে লেনদেন হয়েছে ১৬১২ কোটি টাকা। অধিকাংশ কোম্পানির দর বাড়ায় সাধারণ সূচক ১৪ পয়েন্ট বেড়ে ৮৩০৪ পয়েন্টে দাঁড়িয়েছে। ডিএসই’র বাজার মূলধন দাঁড়িয়েছে ৩ লাখ ৫১ হাজার ৩২৭ কোটি টাকা।

No comments:

Post a Comment