Monday, November 29, 2010

ব্রোকারেজ হাউজের জামানত হার ৫ ডিসেম্বর থেকে কার্যকর

দ্বিগুণ হারে জামানত আরোপ ডিএসই’র না


শেয়ার ক্রয়ের বিপরীতে ব্রোকারেজ হাউজের জামানতের (সিকিউরিটিজ মার্জিন) হার বৃদ্ধির চুড়ান্ত নির্দেশনা জারি করেছে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আগামী ৫ ডিসেম্বর থেকে স্টক এক্সচেঞ্জের সদস্য ব্রোকারেজ হাউসের প্রতিদিনের লেনদেনের ওপর আরোপিত নিরাপত্তা জামানতের হার (সিকিউরিটি ডিপোজিট) দ্বিগুণ হারে জমা দিতে বলা হয়েছে। গত ২৫ নভেম্বর এসইসির কমিশন সভায় মেম্বার মার্জিন হিসেবে পরিচালিত জামানত বৃদ্ধির লক্ষ্যে ঢাকা স্টক এক্সচেঞ্জ (মেম্বার’স মার্জিন) বিধিমালা, ২০০০ সংশোধনের সিদ্ধান্ত নেয়, যা বৃহস্পতিবার এসইসির এক নির্দেশনা নং সিএমআরআর সিডি ২০০১Ñ৪৯/৭০ এর মাধ্যমে আদের জারি করা হলো। এতে করে বাাজারের তারল্য প্রবাহ কমতে পারে বলে মনে করছেন বাজার সংশ্লিষ্টরা।
উল্লেখ্য,গত বৃহস্পতিবার এসইসি সদস্য মার্জিন আইনে কিছুটা পরিবর্তন আনে, যা গতকাল রোববার থেকে কার্যকর হওয়ার কথা ছিল। কিন্তু প্রযুক্তিগত সমস্যার কারণে আগামী ৫ ডিসেম্বর পর্যন্ত পিছিয়ে দেয়া হয়।

তবে ঢাকা স্টক এক্সচেঞ্জ সোমবার এই জামানত হারকে আগের অবস্থায় রাখতে বলেছে।

বিনিয়োগকারীদের অর্থের নিরাপত্তা নিশ্চিত করার জন্য ব্রোকারেজ হাউসগুলোকে তাদের দৈনিক লেনদেনের ওপর নিরাপত্তা জামানত হিসেবে নির্ধারিত পরিমাণ অর্থ অগ্রিম জমা রাখতে হয়। শেয়ারবাজারের বর্তমান পরিস্থিতিতে বিনিয়োগ ঝুঁকি বেড়ে যাওয়ায় নিরাপত্তা জামানতের হার বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়। তবে কোন ব্রোকারেজ হাউস একদিনে ৫ কোটি টাকা বা এর কম শেয়ার ক্রয় করলে ওই প্রতিষ্ঠানকে আগের মতোই কোন জামানত রাখতে হবে না। নিাপত্তা জামানতের ৫০ শতাংশ অর্থ নগদ এবং বাকী টাকা ব্যাংক বা ইন্সুরেন্স গ্যারান্টি হিসেবে দেখানো যাবে। আর এতে করে ব্রোকারেজ হাউসগুলোকে আগের চেয়ে দ্বিগুণ টাকা জমা দিতে হবে। অনেক হাউস অর্থের অভাবে বেশি লেনদেন করতে দিতে পারবে না। আর এতে করে বাজারের তারল্য প্রবাহ কমে আসতে পারে বলে মনে করছেন এসইসির কর্মকর্তারা। তবে এতে করে বিনিয়োগকারীদের কোন টাকা স্টক এক্সচেঞ্জে জমা দিতে হবে না। ব্রোকারেজ হাউসকে এই অতিরিক্ত অর্থ দিতে হবে।

সংশোধনী অনুযায়ী, কোন ব্রোকারেজ হাউসে ৬ কোটি টাকা পর্যন্ত শেয়ার ক্রয় করা হলে জামানতমুক্ত ৫ কোটি টাকার পরবর্তী অংশের জন্য (১ কোটি টাকা) ৪০ শতাংশ হারে জামানত রাখতে হবে। আগে এই হার ছিল ২০ শতাংশ। ৫ কোটি টাকার সীমা অতিক্রমের পর পরবর্তী ২ কোটি টাকা পর্যন্ত জামানতের হার ৩০ শতাংশ থেকে বাড়িয়ে ৬০ শতাংশ করা হয়েছে। একইভাবে ৫ কোটি টাকার সীমা অতিক্রমের পর পরবর্তী ৪ কোটি টাকা লেনদেনের জন্য জামানতের হার ৫০ শতাংশ থেকে বাড়িয়ে ৮০ শতাংশ করা হয়েছে। কোন হাউসে এরচেয়ে বেশি টাকার শেয়ার কেনা হলে আগের মতোই অতিরিক্ত অর্থের শতভাগ জামানত হিসেবে রাখতে হবে।

No comments:

Post a Comment