Friday, February 25, 2022

ডেল্টা লাইফের 'এ' ক্যাটাগরি নিয়ে প্রশ্ন

ডেল্টা লাইফের 'এ' ক্যাটাগরি নিয়ে প্রশ্ন

delta life insurance Delta Life Insurance Company Limited ডেলটা লাইফ ইনসিওরেন্স কোম্পানী কোম্পানি লিমিটেড

সর্বশেষ ২০১৮ সালের জন্য শেয়ারহোল্ডারদের ২৬ শতাংশ নগদ লভ্যাংশ দিয়েছিল বীমা কোম্পানি ডেলটা লাইফ। এরপর তিন বছর কেটে গেছে, কোনো এজিএমও হয়নি, শেয়ারহোল্ডারদের লভ্যাংশও দেয়নি কোম্পানি। তবু এ শেয়ারটি দেশের দুই শেয়ারবাজারে ‘এ’ ক্যাটাগরির শেয়ার হিসেবে কেনাবেচা হচ্ছে।


ডিএসইর কর্মকর্তারা বলেন, কোনো কোম্পানির শেয়ারকে ‘জেড’ ক্যাটাগরিতে অবনমন করতে বিএসইসির পূর্বানুমোদন নিতে হয়। ডেলটা লাইফের ক্যাটাগরি জেড-এ নামানোর অনুমোদন চেয়ে বিএসইসির কাছে চিঠি দেওয়া হলেও উত্তর মেলেনি। জেড ক্যাটাগরিতে অবনমন হলে শেয়ার লেনদেন নিস্পত্তি পাঁচ কার্যদিবসে লাগে, অন্য সব ক্যাটাগরিতে লাগে তিন দিন।

বিএসইসির মুখপাত্র রেজাউল করিম বলেন, ডেলটা লাইফ নিয়ে উচ্চ আদালতে মামলা চলমান। তাছাড়া কোম্পানিটির বিষয়ে বিশেষ নিরীক্ষা এবং তদন্তও চলছে। এ কারণে ক্যাটাগরি পরিবর্তনের বিষয়টি ভাবছে না বিএসইসি।

No comments:

Post a Comment