শেয়ারের সংকট কাটাতে বুধবার তালিকাভুক্ত রাষ্ট্রীয় মালিকানাধীন রূপালী ব্যাংকের শেয়ার বিক্রি শুরু হয়েছে। এর মধ্যে দিয়ে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী পুঁজিবাজারে তালিকাভুক্ত সরকারি কোম্পানির শেয়ার ছাড়া শুরু হলো। রাষ্ট্রীয় বিনিয়োগ প্রতিষ্ঠান ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশের (আইসিবি) মাধ্যমে ব্যাংকটির ২৮ লাখ ৫৭ হাজার ৩৮০টি শেয়ার বিক্রি শুরু হয়, যা ব্যাংকের মোট শেয়ারের ২৪.৫৫ শতাংশ। শেয়ার বিক্রির মাধ্যমে প্রতিষ্ঠানটি প্রায় সাড়ে ৫শ কোটি টাকা সংগ্রহ করবে।
জানা গেছে, অর্থ মন্ত্রণালয়ের প্রস্তাবের প্রেক্ষিতে গত ৩১ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা তালিকাভুক্ত সরকারী প্রতিষ্ঠানগুলোর সরকারের হাতে থাকা শেয়ারের একাংশ বিক্রির অনুমোদন দেন। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে লিখিত অনুমোদন পাওয়ার পর গত ২ নভেম্বর অর্থ মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে তালিকাভুক্ত ৮টি প্রতিষ্ঠানের নিয়ন্ত্রণকারী ৪ মন্ত্রণালয় এবং রূপালী ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালককে চিঠি দেয়া হয়। চিঠিতে ১৫ দিনের মধ্যে সংশ্লিষ্ট কোম্পানিগুলোর নির্ধারিত পরিমাণ শেয়ার বিক্রির বিষয়ে সরকারী সিদ্ধান্তের কথা জানিয়ে তা বাস্তবায়ন করে ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগকে অবহিত করার অনুরোধ জানানো হয়।
ডিএসই সূত্রে জানা গেছে, তালিকাভুক্ত কোম্পানিগুলোর মধ্য রূপালী ব্যাংকের সর্বোচ্চ ২৪.৫৫ শতাংশ শেয়ার বিক্রি করা হচ্ছে। বর্তমানে এই ব্যাংকের ৯৪.৫৫ শতাংশ শেয়ার সরকারের হাতে রয়েছে। সরকারের এই শেয়ার থেকে সর্বমোট ২৮ লাখ ৫৭ হাজার ৭৫০টি শেয়ার বিক্রি করা হচ্ছে। বুধবার রূপালী ব্যাংকের শেয়ার বিক্রি হয়েছে ১৯৩৯ টাকা থেকে ১৯৮৩ টাকার মধ্যে।
সূত্র জানায়, অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা পাওয়ার পর গত ১০ নভেম্বর রূপালী ব্যাংকের পক্ষ থেকে শেয়ার ছাড়ার অগ্রগতি বিষয়ে অর্থ মন্ত্রণালয়ে চিঠি দেয়া হয়। ১৫ নভেম্বর মন্ত্রণালয়ের ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগ থেকে রূপালী ব্যাংকের শেয়ার দ্রুত অফলোডের জন্য প্রয়োজনীয় সহযোগিতা চেয়ে সিকিউরিটিজ এন্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি) এবং ইনভেস্টমেন্ট কর্পোরেশন অফ বাংলাদেশকে (আইসিবি) নির্দেশনা দেয়া হয়। সে অনুযায়ী আইসিবির ব্যবস্থাপনায় ব্যাংকটির শেয়ার বিক্রি হচ্ছে। অর্থমন্ত্রীর ঘোষনা অনুযায়ী খুব শীঘ্রই তালিকাভুক্ত আরো আটটি সরকারী প্রতিষ্ঠানের শেয়ার অফলোডের প্রক্রিয়া শুরু হবে বলে মন্ত্রণালয় সুত্রে জানা গেছে।

No comments:
Post a Comment