Tuesday, February 22, 2022

এসএমই প্ল্যাটফর্মে বিনিয়োগকারীদের লেনদেনের সীমা কমলো

এসএমই প্ল্যাটফর্মে বিনিয়োগকারীদের লেনদেনের সীমা কমলো

এসএমই প্ল্যাটফর্মে বিনিয়োগকারীদের লেনদেনের সীমা কমলো

শেয়ারবাজারে ২০ লাখ টাকা বিনিয়োগ থাকলেই যে কোনো বিনিয়োগকারী এসএমই প্ল্যাটফর্মে লেনদেন করতে পারবেন। পুঁজিবাজারের নিয়ন্ত্রক সংস্থা বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (বিএসইসি) থেকে এমন নির্দেশনা জারি করা হয়েছে।

বৃহস্পতিবার জারি করা এ নির্দেশনায় সই করেছেন বিএসইসি চেয়ারম্যান অধ্যাপক শিবলী রুবাইয়াত-উল-ইসলাম।

এর আগে শেয়ারবাজারে কমপক্ষে ৫০ লাখ টাকা বিনিয়োগ থাকলে এসএমই প্ল্যাটফর্মে লেনদেন করার সুযোগ পেতেন বিনিয়োগকারীরা।

বিএসইসির নির্দেশনায় বলা হয়েছে, যেকোনো বিনিয়োগকারীর শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানিতে ২০ লাখ টাকা বিনিয়োগ থাকলে তিনি কোয়ালিফাইড ইনভেস্টর হিসেবে নিবন্ধিত হতে পারবেন। আর নিবন্ধিত বিনিয়োগকারী এসএমই প্ল্যাটফর্মে তালিকাভুক্ত সিকিউরিটিজের লেনদেন করতে পারবেন।

কোয়ালিফাইড ইনভেস্টর হিসেবে নিবন্ধন নিতে বিনিয়োগকারীদের কোনো চার্জ দিতে হবে না। তবে লেনদেনের ক্ষেত্রে ব্রোকারেজ হাউজের যে কমিশন আছে, তা দিতে হবে।

বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেন, আগে এসএমই প্ল্যাটফর্মের কোয়ালিফাড ইনভেস্টর হতে শেয়ারবাজারে ৫০ লাখ টাকা বিনিয়োগ থাকার বাধ্যবাধকতা ছিল। এখন সেটি কমিয়ে ২০ লাখ টাকা করা হয়েছে। ২০ লাখ টাকা বা তার বেশি বিনিয়োগ থাকা যে কোনো বিনিয়োগকারী কোয়ালিফাইড ইনভেস্টর হিসেবে নিবন্ধিত হতে পারবেন।

তিনি বলেন, কোয়ালিফাইড ইনভেস্টর হিসেবে নিবন্ধিত হতে বিনিয়োগকারীদের কোনো ফি দিতে হবে না। তবে এসএমই প্ল্যাটফর্মে সিকিউরিটি লেনদেনের ক্ষেত্রে ব্রোকারেজ হাউজগুলোর যে কমিশন ধার্য আছে তা দিতে হবে।

বিভিন্ন পক্ষের দাবির পরিপ্রেক্ষিতে ২০১৬ সালে পুঁজিবাজারে তালিকাভুক্ত হতে চায় এমন স্বল্প মূলধনী কোম্পানির জন্য উভয় স্টক এক্সচেঞ্জে ‘স্মল ক্যাপিটাল প্ল্যাটফর্ম’ নামে আলাদা বাজার গঠনের সিদ্ধান্ত নেয় বিএসইসি।

এর পরিপ্রেক্ষিতে স্বল্প মূলধনের কোম্পনির জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (কোয়ালিফাইড ইনভেস্টর অফার বাই স্মল ক্যাপ কোম্পানিজ) রুলস-২০১৬ প্রণয়ন করে। তবে ২০১৮ সালে এর কিছু বিধির সংশোধন আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

এরপর ২০১৯ সালের ৩০ এপ্রিল ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) স্মল ক্যাপ মার্কেট (এসএমই) প্ল্যাটফর্ম উদ্বোধন করে। ওই উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। এসএমই প্ল্যাটফর্ম উদ্বোধনের আড়াই বছর পর গত বছরের সেপ্টেম্বরে শেয়ারবাজারে এসএমই প্রতিষ্ঠানের লেনদেন শুরু হয়।

প্রথমিকভাবে ৬টি কোম্পানি নিয়ে শুরু হয় ডিএসইর এসএমই প্ল্যাটফর্মের লেনদেন। এই ছয় কোম্পানি হলো- বেঙ্গল বিস্কিট, ওয়ান্ডারল্যান্ড টয়, অ্যাপেক্স ওয়েভিং অ্যান্ড ফাইন্যান্সিং মিলস, মাস্টার ফিড এগ্রো, অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ এবং হিমাদ্রী লিমিটেড।

এই এসএমই প্ল্যাটফর্মে শুধু কোয়ালিফাইড ইনভেস্টররা লেনদেন করতে পারেন। কোয়ালিফাইড ইনভেস্টর বলতে বিনিয়োগ-সংক্রান্ত সম্যক ধারণা রয়েছে এমন প্রাতিষ্ঠানিক বিনিয়োগকারী ও উচ্চ নিট সম্পদধারী ব্যক্তিকে বোঝায়।

বর্তমানে ডিএসই’র এসএমই প্ল্যাটফর্মে ১০টি কোম্পানি তালিকাভুক্ত। এর মধ্যে নিয়ালকো অ্যালয়স, কৃষিবিদ ফিড, মাস্টার ফিড এগ্রোটেক, মোস্তফা মেটাল, মামুন এগ্রো ও অরিজা এগ্রো ইন্ডাস্ট্রিজ- এই ছয় কোম্পানি ‘কিউআইও’ প্রক্রিয়ায় শেয়ার বিক্রি করে তালিকাভুক্ত হয়েছে। বাকি চার কোম্পানি অ্যাপেক্স ওয়েভিং, বেঙ্গল বিস্কুট, হিমাদ্রি ও ওয়ান্ডারল্যান্ড টয়েজকে বিএসইসির নির্দেশে ওটিসি থেকে এসএমই প্ল্যাটফর্মে নিয়ে আসা হয়েছে।

গুজবে ৩ কোম্পানির মুনাফায় অস্বাভাবিক প্রবৃদ্ধি

গুজবে ৩ কোম্পানির মুনাফায় অস্বাভাবিক প্রবৃদ্ধি

গুজবে ৩ কোম্পানির মুনাফায় অস্বাভাবিক প্রবৃদ্ধি

শেয়ারবাজারে তালিকাভুক্ত তিন কোম্পানির আর্থিক প্রতিবেদন প্রকাশের আগেই শেয়ার দর অস্বাভাবিক হারে বেড়েছে। মূলত কোম্পানিগুলো ভালো মুনাফা দেখাবে এমন ‘গুজবের’ ভিত্তিতেই বেড়েছে শেয়ার দর।

অথচ পরবর্তীতে আর্থিক প্রতিবেদনে দেখা যায়, জিআই ফিটিংস, কাগজ ও জুতার ব্যবসায় জড়িত এই কোম্পানিগুলোর আয় মূল ব্যবসা থেকে সেভাবে বাড়েনি। মূলত শেয়ারবাজারে ব্যবসা করেই তারা মুনাফায় বড় প্রবৃদ্ধি দেখছে।

এই কোম্পানিগুলো হলো- আনোয়ার গ্যালভানাইজিং, সোনালি পেপার এবং ফরচুন সুজ।

নাম প্রকাশ না করার শর্তে এক অ্যাসেট ম্যানেজমেন্ট কোম্পানির শীর্ষ কর্মকর্তা বলেন, শেয়ারবাজারের সাম্প্রতিক উত্থানকে কেন্দ্র করে কিছু কোম্পানি এখানে বিনিয়োগ করে ভালো মুনাফা করেছে। কিন্তু উৎপাদন খাতভিত্তিক কোম্পানিগুলোর শেয়ারবাজারে বিনিয়োগ সংক্রান্ত তথ্য রেগুলেটরকে জানাতে হয় না। তাই কিছু কোম্পানি এই সুযোগ নিয়ে ইপিএসে (শেয়ারপ্রতি আয়ের পরিমাণ) বড় প্রবৃদ্ধি দেখাতে পেরেছে।

তিনি আরও বলেন,”এই তথ্য আগেই ‘গুজব’ আকারে ছড়িয়ে এদের শেয়ার দর কারসাজি করে বাড়ানো হয়েছে। তাই সাধারণ বিনিয়োগকারীদের অবশ্যই এইসব বিষয়ে সতর্ক থাকতে হবে। কারণ এই কোম্পানিগুলোর এমন প্রবৃদ্ধি সাময়িক।”

ঢাকা স্টক এক্সচেঞ্জের তথ্য অনুসারে, গেল বছরের জুন থেকে সেপ্টেম্বর পর্যন্ত আনোয়ার গ্যালভানাইজিংয়ের শেয়ার দর ৪২২ শতাংশ বৃদ্ধি পেয়ে ৪৮৩ টাকায় দাঁড়িয়েছে।

ব্রোকারেজ হাউসগুলোর কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা যায়, শেয়ারবাজারে বিনিয়োগকারীদের মধ্যে একটি বার্তা ছড়িয়েছিল যে, কোম্পানিটি মুনাফায় ভালো প্রবৃদ্ধি দেখাতে যাচ্ছে। এর ভিত্তিতেই এর শেয়ার দর বেড়েছে। যার প্রমাণ ২০২০-২১ হিসাব বছরের মুনাফা বিশ্লেষণেই পাওয়া যায়। সে বছর জিআই ফিটিংস উৎপাদনকারী কোম্পানিটির মূল ব্যবসা থেকে মুনাফা বেড়েছে ৬৪ শতাংশ। আর শেয়ার বাজারে বিনিয়োগ থেকে আয় যোগ করে নিট মুনাফা বেড়েছে ১০৩ শতাংশ।

চলতি হিসাব বছরের প্রথম ছয়মাসে, কোম্পানিটির জিআই ফিটিংস থেকে মুনাফা ৯ শতাংশ কমলেও তারা ইপিএসে প্রবৃদ্ধি দেখিয়েছে ৩৮০ শতাংশ। এই সময়ে তাদের ইপিএস দাঁড়িয়েছে ৭.৬৩ টাকায়।

আনোয়ার গ্যালভানাইজিংয়ের অর্ধবার্ষিকের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা করে জানা যায়, কোম্পানিটি লাফার্জহোলসিম এবং ইস্টার্ন হাউজিংয়ের শেয়ারে ১১.০৫ কোটি টাকা বিনিয়োগ করেছে। তবে এই শেয়ারগুলো বিক্রি না করেই ‘আনরিয়েলাইজড গেইন’ হিসেবে কোম্পানিটি তার ব্যালেন্স শিটে নন-অপারেটিং ইনকাম হিসেবে দেখিয়েছে। যদিও আন্তর্জাতিক হিসাব মান মেনেই তারা এই কাজ করেছে বলে আর্থিক প্রতিবেদনে জানায়।

একই কাজ করেছে, সোনালি পেপার এবং ফরচুন সুজ। চলতি হিসাব বছরের প্রথম অর্ধেকে সোনালি পেপারের মূল ব্যবসা থেকে আয় হয়েছে ১৭.৭৫ কোটি টাকা এবং শেয়ারে বিনিয়োগ থেকে আয় হয়েছে ১৭.৮৪ কোটি টাকা। এতে কোম্পানিটির মোট মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ৫৭৮ শতাংশ।

আর ফরচুন সুজের মূল ব্যবসা থেকে আয় হয়েছে ১৮ কোটি টাকা এবং শেয়ারবাজার থেকে আয় হয়েছে ১৯.৩৯ কোটি টাকা। এতে তাদের মোট মুনাফায় প্রবৃদ্ধি হয়েছে ২২২ শতাংশ।

এদিকে, গত এক বছরে সোনালি পেপারের শেয়ার দর ৩৯১ শতাংশ বেড়ে হয়েছে ৯৫৯ টাকা এবং ফরচুন সুজের শেয়ার দর ৭৮৭ শতাংশ বেড়ে দাঁড়িয়েছে ১৪১ টাকায়।

কোম্পানিগুলোর কর্মকর্তাদের মতে, করোনার কারণে ব্যবসায় মন্দা ছিল। আর সেসময় থেকে শেয়ারবাজার এখন চাঙ্গা হয়েছে। তাই বাড়তি মুনাফার জন্য বিনিয়োগ বাড়ছে।

ইপিএসে এমন প্রবৃদ্ধির কারণ হিসেবে কোম্পানিটি স্টক এক্সচেঞ্জকে জানিয়েছে, নন-অপারেটিং ইনকাম বৃদ্ধি পাওয়ায় ইপিএসে বড় প্রবৃদ্ধি হয়েছে। কিন্তু নন-অপারেটিং ইনকাম বৃদ্ধি নিয়ে তারা বিস্তারিত তথ্য স্টক এক্সচেঞ্জকে জানায়নি।

যদিও শেয়ারবাজার নিয়ন্ত্রক সংস্থার জারি করা কর্পোরেট গভর্ন্যান্স কোড অনুযায়ী, মুনাফায় উল্লেখযোগ্য প্রবৃদ্ধি হলে এর কারণ সুনির্দিষ্ট করে স্টক এক্সচেঞ্জকে জানাতে হয়।

সেইসঙ্গে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) নির্দেশনা অনুযায়ী, কোম্পানির ব্যবসা নিয়ে যদি এমন সিদ্ধান্ত নেওয়া হয় যার ফলশ্রুতিতে এর মুনাফা এবং রেভেনিউতে বড় ধরণের প্রভাব আসতে পারে, তাহলে তা ‘প্রাইস সেন্সেটিভ ইনফরনেশন’ হিসেবে বিনিয়োগকারীদের জানাতে হবে।

বিএসইসি’র কর্পোরেট ফাইন্যান্স ডিপার্টমেন্টের এক কর্মকর্তা বলেন, “বিষয়টি কমিশনের নজরে এসেছে। তবে বিদ্যমান আইন অনুযায়ী ম্যানুফ্যাকচারিং খাতের কোম্পানিগুলোর বিনিয়োগের স্বাধীনতা রয়েছে”

ওই কর্মকর্তা আরও বলেন, “এখানে আমাদের দেখতে হবে যে, শেয়ার দরে উত্থানের পেছনে ইনসাইডার ট্রেডিং বা কারসাজি রয়েছে কিনা। তাই বিএসইসি’র সার্ভেইল্যান্স বিভাগ বিষয়টি খতিয়ে দেখছে।”

Friday, January 28, 2022

গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও আবেদন বিএসইসিতে

গ্লোবাল ইসলামী ব্যাংকের আইপিও আবেদন বিএসইসিতে

bsec2-BSEC-বিএসইসি

শেয়ার বাজারে আসছে চতুর্থ প্রজন্মের গ্লোবাল ইসলামী ব্যাংক। প্রাথমিক গণপ্রস্তাবের (আইপিও) মাধ্যমে শেয়ার বাজারে থেকে অর্থ সংগ্রহ করতে চায় ব্যাংকটি। সেজন্য গত ২৪ জানুয়ারি বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশনের (বিএসইসি) কাছে আনুষ্ঠানিকভাবে আইপিওর আবেদন করেছে ব্যাংকটি।

গ্লোবাল ইসলামী ব্যাংককে শেয়ার বাজারে আনতে ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে লংকাবাংলা ইনভেস্টমেন্টস ও প্রাইম ব্যাংক ইনভেস্টমেন্ট।

এ বিষয়ে বিএসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র মোহাম্মদ রেজাউল করিম বলেছেন, ‘নতুন প্রজন্মের গ্লোবাল ইসলামী ব্যাংক শেয়ার বাজারে আসতে চায়। এজন্য তারা আনুষ্ঠানিকভাবে আইপিওর আবেদন জমা দিয়েছে।’

শেয়ার বাজার থেকে অর্থ সংগ্রহের জন্য গ্লোবাল ইসলামী ব্যাংক ২০২১ সালের ৩০ জুন সমাপ্ত হিসাববছরের আর্থিক প্রতিবেদন দিয়ে বিএসইসিতে আইপিওর আবেদন জানিয়েছে। আইপিওর মাধ্যমে ব্যাংকটি শেয়ার বাজার থেকে ৪২৫ কোটি টাকা সংগ্রহ করবে। সর্বশেষ ২০২০ সালের ৩১ ডিসেম্বর হিসাববছরের জন্য ব্যাংকটি শেয়ারহোল্ডারদের ১০ শতাংশ লভ্যাংশ দিয়েছে। এর মধ্যে ৫ শতাংশ নগদ ও ৫ শতাংশ বোনাস।

প্রসঙ্গত, চলতি বছরের জানুয়ারিতে পূর্ণাঙ্গ শরিয়াভিত্তিক ইসলামিক ব্যাংকিং কার্যক্রম শুরু করে গ্লোবাল ইসলামী ব্যাংক। এর আগে ব্যাংকটি নাম ছিল এনআরবি গ্লোবাল ব্যাংক। জানুয়ারিতে নাম পরিবর্তন করে ব্যাংকটি। ২০১৩ সালে চতুর্থ প্রজন্মের ব্যাংক হিসেবে গ্লোবাল ইসলামী ব্যাংকের যাত্রা শুরু। বর্তমানে সারা দেশে ব্যাংকটির ১৬৫টি শাখা, ২৭টি উপশাখা এবং প্রায় ৮০টি এটিএম বুথ আছে।


বেক্সিমকো-বেক্সিমকো ফার্মার মুনাফা বেড়েছে

বেক্সিমকো-বেক্সিমকো ফার্মার মুনাফা বেড়েছে

beximco_news_logo-বেক্সিমকো-লোগো

বেক্সিমকোর মুনাফায় বড় লাফ

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো লিমিটেডের চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) সাড়ে ৩ শত শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৮.৬৭ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ১.৯২ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ৬.৭৫ টাকা বা ৩৫১ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৪.৫৬ টাকা। আগের অর্থবছর একই সময়ে মুনাফা হয়েছিল ১.৭৮ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ২.৭৮ টাকা বা ১৫৬ শতাংশ বেড়েছে।

২০২১ সালের ৩১ ডিসেম্বর কোম্পানিটির শেয়ারপ্রতি নিট সম্পদ মূল্য (এনএভিপিএস) দাঁড়িয়েছে ৮৩.৭২ টাকায়।

বেক্সিমকো ফার্মার মুনাফা

শেয়ারবাজারে তালিকাভুক্ত বেক্সিমকো ফার্মাসিউটিক্যালসের চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) ৪৪ শতাংশ বেড়েছে। কোম্পানি সূত্রে এই তথ্য জানা গেছে।

জানা গেছে, কোম্পানিটির চলতি অর্থবছরের ছয় মাসে (জুলাই’২১-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৭.১২ টাকা। আগের অর্থবছরের একই সময়ে মুনাফা হয়েছিল ৪.৯৫ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ২.১৭ টাকা বা ৪৪ শতাংশ বেড়েছে।

এদিকে কোম্পানিটির চলতি অর্থবছরের দ্বিতীয় প্রান্তিকে (অক্টোবর’২১-ডিসেম্বর’২১) শেয়ারপ্রতি মুনাফা (ইপিএস) হয়েছে ৩.৮৪ টাকা। আগের অর্থবছর একই সময়ে মুনাফা হয়েছিল ২.৫৪ টাকা। এ হিসেবে কোম্পানিটির মুনাফা ১.৩০ টাকা বা ৫১ শতাংশ বেড়েছে।

Wednesday, January 19, 2022

ব্যাংকের চেয়ে এগিয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ

ব্যাংকের চেয়ে এগিয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগ: ব্যাংকের চেয়ে এগিয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগে ব্যাংকের চেয়ে এগিয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগে ব্যাংকের চেয়ে এগিয়ে প্রাতিষ্ঠানিক বিনিয়োগে

Sunday, October 10, 2021

ম্যাকসন স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষণা

ম্যাকসন স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষণা: ম্যাকসন স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষণা ম্যাকসন স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষণা ম্যাকসন স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষণা ম্যাকসন স্পিনিংয়ের লভ্যাংশ ঘোষণা

Saturday, September 18, 2021

আইপিও'র আবেদনে ১০ হাজার টাকার বেশি নয়

আইপিও'র আবেদনে ১০ হাজার টাকার বেশি নয়: আইপিও'র আবেদনে ১০ হাজার টাকার বেশি নয় আইপিও'র আবেদনে ১০ হাজার টাকার বেশি নয় আইপিও'র আবেদনে ১০ হাজার টাকার বেশি নয়

Wednesday, September 15, 2021

শেয়ার কিনতে সানোফির সাথে বেক্সিমকো ফার্মার চুক্তি

শেয়ার কিনতে সানোফির সাথে বেক্সিমকো ফার্মার চুক্তি: শেয়ার কিনতে সানোফির সাথে বেক্সিমকো ফার্মার চুক্তি শেয়ার কিনতে সানোফির সাথে বেক্সিমকো ফার্মার চুক্তি শেয়ার কিনতে সানোফির সাথে বেক্সিমকো ফার্মার চুক্তি

Monday, September 13, 2021

যে কারণে তিন কোম্পানিকে ফ্রি-ফ্লোট শেয়ার ছাড়তে হচ্ছে

যে কারণে তিন কোম্পানিকে ফ্রি-ফ্লোট শেয়ার ছাড়তে হচ্ছে: যে কারণে তিন কোম্পানিকে ফ্রি-ফ্লোট শেয়ার ছাড়তে হচ্ছে যে কারণে তিন কোম্পানিকে ফ্রি-ফ্লোট শেয়ার ছাড়তে হচ্ছে